শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

নৌকায় ভোট চেয়ে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

প্রতীক বরাদ্দের আগেই নৌকায় ভোট চেয়ে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে মিছিল করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

বুধবার আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুর নেতৃত্বে শতাধিক আইনজীবী এ মিছিলে অংশ নেন। তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।

এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাতেন, ঢাকা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ হেমায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত সবাই সজাগ থাকবেন। যাতে কোনো নৈরাজ্য করতে না পারে। কেউ নৈরাজ্য করতে আসলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। নির্বাচনে সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার আওয়ামী লীগকে বিজয়ী কর‍তে হবে।

বিএনপির উদ্দেশে অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেন, সন্ত্রাসকে পরিহার করুন, মানুষ আপনাদের পক্ষে থাকলে নির্বাচনে আসুন। আদালত প্রাঙ্গণে কেউ সন্ত্রাস করতে চাইলে আমাদের আইনজীবীরা তাদের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD