আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার বর্তমান ও সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক তসলিমা বেগম লাভলী। তিনি বলেন, আমরা বংশপরম্পরায় আওয়ামী লীগ করে আসছি। আশা করি দলের প্রতি আনুগত্যের মর্যদা দিবে দলীয় মনোনয়নের মাধ্যমে। তবে দলের উর্ধে আমরা কেউ নয়, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে স্বস্তঃস্ফূর্ত অংশ গ্রহণ করবো।
মনোনয়ন প্রত্যাশী এই নেতা নান্দাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি শাহানা আজিজ ও নান্দাইল বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজের কন্যা তসলিমা বেগম লাভলী। তিনি নান্দাইল উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। নান্দাইল উপজেলা জাতীয় মহিলা সংস্থা, ও প্রয়াস ফাউন্ডেশন প্রশিক্ষিত মহিলা সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আওয়ামী লীগ মনোনীত পলিটিক্যাল ফেলো ও মাষ্টার ট্রেইনার, ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের সহকারী অধ্যাপক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা জীবনে তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও আনন্দমোহন সরকারি কলেজের ছাত্রলীগের সক্রিয়কর্মী হিসাবে রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি তার কর্ম ও মেধার গুনে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ২০২১ সালে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন।
বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার ছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মান, তার আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাশী রসায়নের অধ্যাপক এই নেত্রী মনোনয়ন বিতরণের ৩য় দিনে অনলাইনের মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উল্লেখ্য গত শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক তসলিমা বেগম লাভলী বলেন, আমরা বংশপরম্পরায় আওয়ামী লীগ, নৌকা আমাদের চেতনা। নেত্রী( আওয়ামী লীগ সভাপতি) আমাদের একমাত্র আশ্রয় স্থুল। আমাকে যদি দল মনোনয়ন দেয়, আমি ময়মনসিংহ – ৯ নান্দাইল আসন থেকে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমি দৃঢ় চিত্তে বলতে চাই, বিজয়ী হয়ে জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দুস্থ মহিলাদের দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে নারীর ক্ষমতায়নে কাজ করে যাবো এবং শিক্ষিত জাতি গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। সেই সাথে নান্দাইলের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে নান্দাইলকে দেশের মধ্যে অন্যতম একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন এই নেত্রী।