সিলেট-১ এবং ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের তিনবারের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরজ।
সাবেক সাংগঠনিক সম্পাদক প্রতিবেদকের কাছে বলেন, ছাত্ররাজনীতি থেকে আমার বেড়ে ওঠা, সিলেটে সমসাময়িক রাজনীতিতে আমার মত হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছে খুব বেশি নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাককে গণপিটুনি দিয়ে ১৭ মাস কারাবরণ করেছি। দুর্দিনে জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম এবং আমৃত্যু থাকবো। আশা করি দলীয় প্রধান আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করবেন।
এসময় সিরাজ আরও বলেন, আমি দলের প্রতি আনুগত্য, দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে স্বস্তঃস্ফূর্ত অংশ গ্রহণ করবো। কেননা দলের উর্ধে আমরা কেউ নয়। দলকে বিজয়ী করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। তবেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
আবেগ তাড়িত কণ্ঠে মেসবাহ উদ্দিন সিরাজ বলেন, সিলেট-১ এবং ৩ আসনের জনগণের নিকট আকুল আবেদন, আমার আচার-আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এবং ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য ক্ষমাপ্রার্থনা করছি। দল থেকে মনোনয়ন পেলে বিজয়ী হবো এবং আপনাদের আশা-ভরসার স্থল হবো ইনশাআল্লাহ। আমার কোন চাওয়া পাওয়া নেই। আপনারাই আমার একমাত্র পাওয়া।
মর্যাদাসম্পন্ন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, সোমবার সকালে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিনিধি পাঠিয়ে মিসবাহ উদ্দিন সিরাজ এবং জাকির হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন।
সিলেট বিভাগের আসনগুলোর মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শামসুল কবীর রাহাত গণমাধ্যমকে জানান, সিলেট-১ আসনে এই তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত সিলেট-১আসন থেকে এর বাইরে আর কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।