শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

জমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

জমজ সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও নির্মাতা চয়নিকা চৌধুরী।

রোববার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।

শিমুকে শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা আরও লেখেন, ‘তোমাকে অভিনন্দন শিমু। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।’

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। পারিবারিকভাবেই হয় বিয়ের আয়োজন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন সুমাইয়া শিমু। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন এ অভিনেত্রী। এদিকে শিমুর বর নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস সম্পন্ন করেছেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD