শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

শুক্রবার (১৭ নভেম্বর) মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, সাক্ষাতে সেক্রেটারি জেনারেল এবং হাইকমিশনার রাবার উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ উভয়পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা বিশেষ করে, পাম অয়েল সেক্টর দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।

এসময় মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD