চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাকি সিদ্ধান্ত ভারত সরকারের। তবে শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না।
আইনমন্ত্রী বলেন, “দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না।”
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশিনের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, “সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্স।”