শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে সৌদির যুদ্ধে জড়িয়ে পড়েছে সিরিয়া?

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ইয়েমেনে সেনা মোতায়েন করবে সিরিয়া, সম্প্রতি এমন একটি খবর চাউর হয়েছে। তবে সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র শনিবার ওই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। সূত্রটির দাবি, এমন প্রতিবেদন ভিত্তিহীন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে ওই সূত্রটি জানায়, সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক সহযোগিতার মূল ক্ষেত্রগুলো হলো প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক বিষয়ে পরামর্শ।

এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে এই সামরিক সহযোগিতা ভবিষ্যতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে রূপ নিতে পারে অথবা সিরিয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে।

ইয়েমেনের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান, হাজার হাজার সিরীয় সেনাকে ইয়েমেনে মোতায়েন করা হবে এবং তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। তাদের এই বক্তব্যের পরই বিষয়টি অস্বীকার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন সামরিক সূত্র এবং একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, কয়েকশ’ সিরীয় সেনা ইতোমধ্যে ইয়েমেন সীমান্ত এলাকায় অবস্থান করছেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের একজন সূত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকজন সূত্রও জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করা হবে।

এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। এছাড়া সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের জন্য সৌদি আরব ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেয়ার চুক্তি করেছে।

গত বুধবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল আল-শারার দ্বিতীয়বারের মতো রিয়াদ সফর।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে হওয়া সহযোগিতা চুক্তিকে চুক্তিগুলোর মধ্যে ‘সবচেয়ে উল্লেখযোগ্য’ বলে অভিহিত করেছে। তবে চুক্তির শর্তাবলি প্রকাশ করেনি মন্ত্রণালয়।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি তার সরকার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে কি না, তা বিবেচনা করছে বলে জানানোর কয়েক দিন পর এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো।

শনিবার বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগে’ আল-শাইবানি বলেন, মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়ন করতে বর্তমানে আলোচনা চলছে।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে সৌদি আরব প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—উভয় ধরনের সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীগুলোর বিরুদ্ধে দেশটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD