শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। অপরাধীদের গ্রেপ্তার বা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্রের নানা গল্প গণমাধ্যমে দেখা যাচ্ছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

অপরাধ দমনে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কখনো কখনো তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কিংবা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাবের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে সাইবার পুলিশ সেন্টারেরও উদ্বোধন করা হয়।

সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের জন্য চট্টগ্রামের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের এত দিন ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন ল্যাব চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে ডিজিটাল আলামত বিশ্লেষণের সুযোগ বাড়বে এবং তদন্তে ঢাকানির্ভরতা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD