শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

দীপাবলিতে সামান্থার এ কেমন সাজ!

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

দীপাবলিতে সব তারকারা যখন নতুন পোশাক ও গয়নায় সেজে পার্টি করছেন। তখন দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু কী করছেন? এ কেমন সাজ অভিনেত্রীর!

সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই বিস্ময়ে অনুরাগীরা। প্রিয় নায়িকা কোথায় গিয়ে এমন কাণ্ড ঘটালেন?

সমান্থা এক বার্তায় জানিয়েছেন, তিনি ভূটানের থিম্পুতে আছেন। সেখানে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে অবশ্য বান্ধবীরা আছেন। কিন্তু বাথরুমে তিনি একা। যে প্রথম সারির হোটেলে উঠেছেন সেখানকার গোসলের ঘর অত্যন্ত বিলাসবহুল।

কাঠের সেই ঘরের জানলার ঠিক উল্টোদিকে উন্মুক্ত প্রতৃতি। দূরে আছে পর্বতশ্রেণি। তার কোলে পাইন, ফারের জঙ্গল। আর সুন্দর সুন্দর কাঠের বাড়ি। সেই দৃশ্য উপভোগ করতে করতে বাথটাবে আধশোয়া তিনি। ফেনায় ঢেকেছে সারা শরীর। বই হাতে সমান্থা কখনও প্রকৃতির রবপে মগ্ন। কখনও ডুব দিয়েছেন বইয়ের পাতায়। তার একান্ত ব্যক্তিগত মুহূর্তও যে দারুণ রোমান্টিক, ছবি দেখেই বুঝেছেন সবাই।

এদিকে দ্বিতীয় ছবিতে সাদা বাথরোবে আরও আকর্ষণীয় এ নায়িকা। স্বচ্ছ, কালো সরু বর্ডারের পোশাকটি আলতো করে জড়িয়ে আছে তাকে। নায়িকা দুহাত মেলে যেন পাখি হয়ে উড়ে যেতে চেয়েছেন।

এদিকে অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছেন সামান্থা। আপাতত নিজ শহর থেকে সরে প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিয়েছেন তিনি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD