শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

জ্বালানি সাশ্রয় করতে নয়াদিল্লিতে সপ্তাহে ২ দিন ‘হোম অফিস’

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের জন্য সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহন ব্যবহারে সীমাবদ্ধতাসহ একাধিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছে দিল্লি সরকার। জ্বালানি সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এসব সিদ্ধান্তের কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জ্বালানি সাশ্রয় ও দক্ষ প্রশাসন নিশ্চিত করতে বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘মেরা ভারত মেরা যোগদান’ নামে একটি বিশেষ প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে।

ঘোষণা অনুযায়ী, প্রতি সোমবার ‘মান্ডে মেট্রো’ পালন করা হবে। এই নির্দিষ্ট দিনে মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সব সরকারি কর্মীরা ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো রেলে যাতায়াত করবেন।

এ ছাড়া দিল্লির সাধারণ জনগণকে সপ্তাহে অন্তত এক দিন ‘নো ভেহিকেল ডে’ পালনের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে সরকার।

সাশ্রয়ী নীতির অংশ হিসেবে সরকার আরও জানিয়েছে, আগামী ছয় মাস কোনো নতুন পেট্রোল, ডিজেল এমনকি বৈদ্যুতিক গাড়িও কেনা হবে না।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD