শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে বিতর্ক: ডা. সামন্ত লাল সেনের সহায়তা কেন নেওয়া হয়নি—প্রশ্ন তুললেন হুম্মাম কাদের

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

মাইলস্টোন স্কুলে ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসা নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী অভিযোগ করেছেন, দেশের খ্যাতনামা বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন ওই ঘটনায় সহায়তা করতে চাইলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার তা গ্রহণ করেনি।

সম্প্রতি একটি জনপ্রিয় ডিজিটাল টকশো অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দুর্ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে সবাই ছুটে যান। আগুন নেভানো, আহতদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট সংগঠিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শুরু করার চেষ্টা চলছিল।

তিনি দাবি করেন, ডা. সামন্ত লাল সেন নিজ উদ্যোগে সহায়তার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে সরকারের কাছে বার্তা পাঠান। কিন্তু সেই প্রস্তাবে কোনো সাড়া মেলেনি।

হুম্মাম কাদের চৌধুরীর ভাষ্যমতে, একজন ব্যক্তির ব্যাপারে আমি আজকে বলতে চাই। এটার জন্য হয়ত আমাকে পরে অনেক গালি খেতে হবে। কিন্তু সৎ সাহস নিয়ে কথাটা বলছি, আমাদের এক্স একজন ডাক্তার ছিলেন, উনি বোধহয় পরবর্তীতে আওয়ামী লীগের সময় মন্ত্রীও ছিলেন, উনাকে সবাই চেনেন। ডা. সামন্ত লাল সেনকে। তাকে সবাই গুরু হিসেবে চেনেন ডিজাস্টার ম্যানেজমেন্ট আর বার্ন ইউনিটের জন্য। প্রথম বোধহয় বার্ন ইউনিট উনি অর্গানাইজ করেছিলেন বাংলাদেশে।

তিনি বলেন, ডা. সামন্ত লাল সেনের তরফ থেকেও মাইলস্টোনের ঘটনায় সাহায্যের হাত বাড়ানো হয়েছিল। আর এই জিনিসটার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। এজন্য আমি জানি। উনি বলেছিলেন, আমি জানি যে একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে। আমি সহযোগিতা করতে চাই। যেভাবেই হোক না কেন আমি সহযোগিতা করতে চাই। আমি এই মেসেজটা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকার সাড়া দিল না। সাহায্য নিল না। আমি জানি না, সাহায্য নিলে হয়ত কয়েকটা জান বেঁচে যেত। কিন্তু উনারা নেননি। আমি আবারও বলছি, এটা ঘাড়ত্যারামি। বলেছি তো বলেছি, করব না। এই ধরনের অনেক ঘটনা আছে, যেখানে উনাদের একগুঁয়েমির কারণে আমাদেরকে বর্তমানে অনেক জায়গায় ভুগতে হচ্ছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD