শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ এ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (১২ নভেম্বর) রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ এ যোগ দেবেন। এছাড়া তিনি সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট দেবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সিজিএফের জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন।

এছাড়াও সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠেয় ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি অ্যাসেম্বলি ডিসকাশন’ এ অংশ নেবেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD