শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের কয়েকটি রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনও টাকা নিচ্ছেন না তারা।

বুধবার (১৮ মার্চ) বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়।

সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা ও গোপালগঞ্জগামী যাত্রীদের অভিযোগ ঈদ উপলক্ষে লোকাল বাসগুলো ১০ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন সংশ্লিষ্টদের দাবি ভিন্ন। তাদের মতে, ঈদ মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ে যাত্রীরা বিশেষ ছাড়ে যাতায়াত করেন। বর্তমানে ঢাকা ফেরার পথে বাসগুলো যাত্রীশূন্য থাকায় সরকার নির্ধারিত পূর্ণ ভাড়াই রাখা হচ্ছে।

আগের সেই ছাড় না পাওয়ায় যাত্রীরা বাড়তি ভাড়ার অভিযোগ করছেন বলে দাবি তাদের।​ এদিকে, ঈদের তুলনায় সায়দাবাদ বাস টার্মিনালে বর্তমানে যাত্রী উপস্থিতি কিছুটা কম। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম ও রায়পুরা রুটের বাসগুলোয় যাত্রীদের চাপ কম দেখা গেছে। তবে দুপুর ও সন্ধ্যায় এই ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন বাস মালিক-শ্রমিকরা।

গোপালগঞ্জগামী এক যাত্রী জানান, তিনি নিয়মিত ৫০০ টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতেন, আজকে ৭০০ টাকা চাচ্ছে। আরেক যাত্রী জানান, অন্য সময়ের তুলনায় আজকে ২০০-৩০০ টাকা বেশি ভাড়া চাচ্ছে বাস কাউন্টারগুলো।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD