শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত সেপ্টেম্বর/২০২৫ খ্রিঃ হতে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৫ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ১৯(২) বিধি মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০,০০০/- অথবা ৩ মাসের কারাদণ্ড)। সম্প্রতি জারিকৃত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে।

উল্লিখিত নিরব এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD